সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

পেকুয়ায় নির্বাচনী সেতু!


মো: হাসেম,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া এক ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ তুলেছে এলাকার সচেতন ভোটাররা ও প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৪ জুন পেকুয়ার ৭ ইউনিয়নের ৬৩ ওয়ার্ডে একযোগে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। জানা যায়,উপজেলার মগনামা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে ৬ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে অনুষ্টিতব্য নির্বাচনে প্রতিদন্দ্বীতা করবে। ওই এলাকার সচেতন ভোটাররা অভিযোগ করেছেন,গত কয়েকদিন পূর্বে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে
ইউপি সদস্য প্রার্থী মো: শাহ আলম (আপেল) ৬ নং ওয়ার্ডের নিরীহ ভোটারদের প্রভাবিত করতে চেরাংঘোনার গ্রামের আসহাব চৌকিদার এর বাড়ির পশ্চিম পাশ্বে একটি খালের উপর নিজস্ব তহবিল থেকে লক্ষাধিক টাকা ব্যয় করে একটি কাঠের সেতু নির্মাণ করেছেন। এ ব্যাপারে এলাকার সচেতন ভোটার ও অপর প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অভিযোগ দিলেও রহস্যজনক কারণে নির্বাচনী আচরণ বিধি লংঘন কারী ইউপি সদস্য প্রার্থী মো: শাহ আলমের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ বিরাজ করছে। জানা যায়,নির্বাচন কমিশন প্রণীত ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারী কোন প্রার্থী উন্নয়নমূলক কোন কাজ এলাকায় করতে পারবেনা। অভিযোগের ব্যাপারে জানতে গতকাল সন্ধ্যায় ওই ইউপি সদস্য প্রার্থী মো:শাহ আলমের সাথে তার ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করে বক্তব্য নেওয়ার জন্য একাধিক চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই: