বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় এক ভারতীয় নাগরিককে আটকের পর আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। আটককৃত ব্যক্তির নাম শ্রী সুপাল সিং (৫০)। তার বাড়ি ভারতের কানপুর ভগ্নিপুর থানার আল্লাপুর গ্রামে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন জানিয়েছেন, সোমবার দুপুরে পুলিশ আটককৃত ব্যক্তিকে লামা উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এম.এন মোরশেদ খান এর আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ
আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। তিনি জানান, রবিবার রাতে লামা উপজেলার রূপসী পাড়া বাজার এলাকায় সন্দেহজনক ভাবে অপরিচিত এক ব্যক্তি ঘুরাফেরা করছিলেন। এ সময় স'ানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাকে জিঙ্গাসাবাদ করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে দিতে পারেননি। পরে লোকজন তাকে আটক করে স'ানীয় আনসার ভিডিপি সদস্যদেরা কাছে হস্তান্তর করে। আনসার-ভিডিপি সদস্যরা তাকে লামা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক, তার নাম শ্রী সুপাল সিং (৫০) বলে জানিয়ে বলেন, তার বাড়ি ভারতের কানপুর জেলার ভগ্নিপুর থানার আল্লাপুর গ্রামের মোল্লাসিং এর ছেলে।
পুলিশ আরো জানায়, আটককৃত সুপাল সিং পুলিশের কাছে বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে এবং আসার উদ্দেশ্য সম্পর্কে সঠিক উত্তর দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারায় মামলা করা হয় (মামলা নং- ১১)।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন