| শামসুল আলম শারেক, টেকনাফ:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ভিটে-বাড়ী দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরম্নতর আহত হয়ে ১ মহিলা এখন হাসপাতালের বেডে প্রাণ যায় যায় অবস্থায় রয়েছে। প্রতিপৰের হামলায় মুখের দাঁত ও হাড় ভেঙ্গে যাওয়ার পাশাপাশি চোখ উপড়ে গেছে। এছাড়া উক্ত মহিলার মাথা ও বুকে মারাত্মক জখম হয়। গত ১৪ মে প্রকাশ্য দিনদুপুরে দুর্বৃত্তরা হানা দিয়ে স্থানীয় আক্তার গংয়ের ভিটা-বাড়ী দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে প্রতিপৰ দা, কিরিচ ও লাঠি দিয়ে হামলা চালায়। এ ঘটনায় গুরা মিয়ার স্ত্রী রহিমা (৪২) গুরম্নতর জখম হয়। বর্তমানে সে চমেক হাসপাতাল হয়ে পপুলার সার্জারী সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা এখনো শংকামুক্ত হয়নি। এর মধ্যে প্রতিপৰ উল্টো গত ১৮ মে টেকনাফ থানায় উক্ত মহিলাসহ ১৮ জনকে আসামী করে মামলা দায়ের করে। জানা যায়, এ মামলায় স্থানীয় নয়াপাড়া এলাকার ৪ নিরীহ ব্যক্তি বজল করিমের পুত্র আমির হোছন, মিয়া হোছনের পুত্র মোঃ কাশেম, ইলিয়াছের পুত্র মোঃ ঈসা ও সরোয়ার কামালের পুত্র কায়সারকে অহেতুক মামলায় জড়ানো হয় বলে তাদের পারিবারিক সূত্র দাবী করেন। এদিকে দুর্বৃত্তদের হামলার শিকার আক্তারের পরিবারের লোকজন জানান, প্রতিপৰ জমি জবর-দখলের কু-উদ্দেশ্যে প্রতিপৰ মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করছে। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন