সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বান্দরবানে এক ব্যবসায়ী নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে এক ব্যবসায়ী বৃহস্পতিবার নিখোঁজ হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে একে অপহরণ বলা হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করার পর বান্দরবান সদর থানা হতে একদল পুলিশ ঘটনাস'লে গিয়েছে।
বান্দরবান সদর থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক (এএসআই) স্বপন কান্তি দে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বান্দরবান পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মাজেদ মৌখিকভাবে জানায় যে, তার এলাকার শেরে বাংলানগরের বাসিন্দা মোঃ ইউনুছ (৩২) বৃহস্পতিবার সকালে সদর উপজেলার লুলাইন পাড়ায় কলা ক্রয় করার জন্য যাওয়ার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ইউনুছের পরিবার তাকে অপহরণ করেছে বলে কাউন্সিলরকে জানালে তিনি বিষয়টি থানায়কে মৌখিকভাবে জানায়। এএসআই স্বপন কান্তি দে আরো জানান, কেউ এখনও থানায় লিখিতভাবে অভিযোগ করেননি। তবে স'ানীয় ওয়ার্ড কাউন্সিলরের মৌখিক তথ্য জানানোর পর বৃহস্পতিবার বিকেলে সদর থানা হতে একদল পুলিশ লূলাইন পাড়ার ওই ব্যবসায়ীর খোঁজে রওয়ানা দিয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল রাতে বান্দরবানের পর্যটন রিসোর্ট সাকুরার (হোটেল) সুপারভাইজার ওমর ফারুককে অস্ত্রধারী সন্ত্রাসীরা হোটেল থেকে অপহরণ করে নিয়ে যায়। পরের দিন ১৮ এপ্রিল পৌরসভার কালাঘাটার স'ানীয় ব্যবসায়ী দেলোয়ার মাস্টার কাঠ ক্রয় করতে গিয়ে নিখোঁজ হয়। তবে ওই দিনই ব্যবসায়ী দেলোয়ার মাস্টার উদ্ধার হলেও তিন দিন পর ২০ এপ্রিল সুপারভাইজার ওমর ফারুককে সন্ত্রাসীরা ছেড়ে দেয়।

কোন মন্তব্য নেই: