সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

কক্সবাজারে বলি খেলায় যুগ্ম চ্যাম্পিয়ন বেলাল ও দিদার

ইউএনটি
কক্সবাজারের ডিসি সাহেবের বলি খেলায় ৫৫ তম আসরে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার বেলাল হোসেন ও রামুর দিদার বলি। শনিবার শেষ দিনে প্রায় ৫০ মিনিট লড়াই করে বেলাল ও দিদার বলি কেউ কাউকে হারাতে না পেরে অবশেষে খেলা পরিচালনা কমিটি দুইজনকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে।
শনিবার বিকালে খেলার শেষ দিনে ব্যাপক উৎসব মুখর পরিবেশে কক্সবাজার স্টোডিয়ামে দর্শকের উপচেপড়া ভিড় দেখা গেছে। দর্শকদের করতালিতে মুখরিত হয়ে উঠে কক্সবাজার স্টেডিয়াম। চ্যাম্পিয়ন লড়াইয়ে দুই প্রান্তে দুই বলি, লড়াইয়ের পূর্ব মহুর্তে তাদের অভিনন্দন জানান দর্শকরা।

এবারের বলি খেলায় অন্যতম আকর্ষণ ছিল নারী প্রতিযোগির অংশগ্রহণ। ঢাকা কুস্তি একাডেমী থেকে আসা রেনু বেগম ও বেনু আকতার এর বলি খেলা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ২য় ও ৩য় মেডেলের ফাইনালে খেলা শেষ হবার পরপর বিকাল সাড়ে ৪টায় মাঠে লড়াইয়ের জন্য প্রস্তুত দুই নারী বলি। রেনু ও বেনুর মধ্যে দু’বার লড়াই হয়। সাড়ে ৭ মিনিটের লড়াইয়ে দু’বারই চ্যাম্পিয়ন হয় বেনু আকতার। তাদের খেলা পরিচালনা করেন এমেচার রেসলিং ফেডারেশনের প্রশিক্ষক ও সদস্য আশরাফ আলী।

চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুই বলির লড়াই পরিচালনাক করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নুরুল হুদা ও এজাজুল ওমর চৌধুরী বাট্টু মিয়া।

অপরদিকে ২নং মেডেলের জন্য লড়াই করেন ঢাকার মিজানুর রহমান মিনু ও ওমখালীর মনজুর বলি। তাদের মধ্যে প্রায় ৩০ মিনিট লড়াই হয়। এতে মনজুর বলিকে হারিয়ে ২য় মেডেলে চ্যাম্পিয়ন হয় মিজান বলি। ৩য় মেডেলের ফাইনাল খেলায় অংশ নেন মহেশখালীর নজরুল ও শাহাবুদ্দিন বলি। তাদের মধ্যে দু’বার লড়াই। এতে দু’বারই নজরুল বলিকে হারিয়ে শাহাবুদ্দিন বলি চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরষ্কার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল আলম নিজামী। হেলাল উদ্দিন কবিরের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তর কুমার পাল, রবি’র আজিয়াটা লিঃ চট্টগ্রামের জেনারেল ম্যানেজার একেএম কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন ও বলি খেলা আয়োজক কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন প্রমুখ। পরে বলি খেলায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। খেলার স্পন্সর ছিলো মোবাইল ফোন কোম্পানী রবি।-

কোন মন্তব্য নেই: