সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

আবার জুটি হলেন শখ ও সজল

ইউএনটি ডেস্ক
দীর্ঘদিন পর আবারও একক নাটকে জুটি হলেন সজল ও শখ। নাটকের নাম শেষ চিঠি। ফরহাদ লিমনের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন জয়ন্ত মন্ডল ও সাজ্জাদ সনি।
রায়া আর সীমান্ত খুব ভালো বন্ধু। দুজনের মাঝে সবসময় খুনসুটি লেগেই আছে। সীমান্তর দুষ্টুমিগুলো সবসময় মাত্রাছাড়া। মাঝে মাঝে রায়া খুবই বিরক্ত হয় সীমান্তর ওপর। কিন্তু কিছু বলতে পারে না। কারণ রায়ার উপলব্ধি হয়
, সে সীমান্তকে ভালোবেসে ফেলেছে। সীমান্তও সাড়া দেয় রায়ার ভালোবাসায় এরই মাঝে পারিবারিক ও ব্যক্তিগত কারণে কিছুদিনের জন্য দেশের বাইরে যাবার সিদ্ধান্ত নেয় সীমান্ত। এয়ারপোর্টে অজ্ঞান পার্টির কবলে পড়ে সে। এদিকে কাকতালীয় ভাবে যে প্লেনে বিদেশ যাবার কথা ছিল সীমান্তর, তা ক্র্যাশ করে। সবাই ভাবে, সীমান্ত মারা গেছে! ঘটনাক্রমে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় রায়া। ঠিক সেই মুহূর্তে হাসপাতাল থেকে জ্ঞান ফেরার পর সীমান্ত ফোন দেয় রায়াকে। কিন্তু সে যে তখন সব অনুভূতির ঊর্ধ্বে উঠে গেছে। এভাবেই এগিয়ে নাটকের কাহিনী।
সীমান্ত চরিত্রে সজল ও রায়া চারিত্রে অভিনয় করেছে শখ। এ বিষয়ে সজল বলেন, সখ অনেক ভাল অভিনয় করে। আশা করছি দর্শকরা আমাদের জুটি আগের চাইতে ভালো উপভোগ করবে। সখ জানালেন, এ নাটকে আমি আর সজল ভাই অনেক মজা করেছি। নাটকের একপর্যায়ে সীমান্তের মৃত্যু সংবাদ পেয়ে আমি হেঁচকি দিয়ে কান্না শুরু করেছিলাম। কোত্থেকে যে তখন আমার এত কান্না এসেছিল জানিনা। ইউনিটের সবাইত তখন আমাকে নিয়ে চিন্তা শুরু করেছিল যে আমার কিছু হল কিনা। সজল ভাই অসাধারণ একজন অভিনেতা। দর্শক আমাদের জুটি দারুণভাবে উপভোগ করবে।
নাটকটি খুব শিগগিরি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

কোন মন্তব্য নেই: