সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় ভাই বোনের বিয়ে নিয়ে তোলপাড়!


সরওয়ার আলম শাহীন, উখিয়া: 
উখিয়া উপজেলায় সৎ ভাই-বোন পালিয়ে বিয়ে করার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মা বাদী হয়ে উখিয়ায় থানায় গ্রামবাসিকে আসামী করে অপহরণ মামলা দায়ের করছে। ১ বছর পর পুলিশ কথিত অপহৃতাকে চট্টগ্রাম থেকে একটি কন্যা সন্তান সহ উদ্ধার করেছে। বিয়ের এ ঘটনা
নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ছৈয়দ হোছন প্রকাশ ভুলু প্রথম স্ত্রীর পুত্র সলিমউল্লাহ (১৮) কে বাড়ীতে রেখে ফিরোজা বেগমকে তালাক দেয়। পরে দ্বিতীয় স্ত্রী হিসাবে রহিমা বেগমকে বিয়ে করেন । দ্বিতীয় স্ত্রী রহিমার ঘরে জন্ম নেয় কন্যা সন্তান পারভিন আক্তার। ১২ বছর বয়সে পারভীন আক্তার সৎ ভাই সলিমউল্লাহকে ভালবেসে একে অপরের হাত ধরে গত ১ বছর আগে পালিয়ে যায়। এ ঘটনায় পারভিনের মা রহিমা বেগম বাদী হয়ে উখিয়া থানায় নিরীহ ৬ জন গ্রাম বাসিকে আসামী করে অপহরন মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফজলুল রহমান উক্ত ঘটনা সরজমিন তদন্ত পূর্বক তারা সম্পর্কে সৎ ভাই-বোন ও পরস্পরকে ভালবেসে বিয়ে করেছেন বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পূর্বশত্রুতার জের ধরে বাদী রহিমা বেগম উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে না রাজী প্রদান করলে আদালত আসামীদের গ্রেফতার করার জন্য উখিয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। তদন্তকারী কর্মকর্তা কৌশল অবলম্বন করে উক্ত মামলা আপোষ মিমাংশার কথা বলে মামলার আসামী সৎ পুত্র সলিম উল্লাহকে থানায় হাজির করে গ্রেফতার করেন। তার স্বীকার উক্তি অনুযায়ী পুলিশ গত ২১ এপ্রিল রাত ১২ টায় চট্টগ্রামের কালুরঘাট জেটি রোড বখতিয়ার কলোনী থেকে একটি কন্যা সন্তান সহ পারভিন আক্তারকে উদ্ধার করে। মামলার আসামী মৃত আলী আহাম্মদের পুত্র মোদাচ্ছের বলেন, তারা সৎ ভাই-বোন পালিয়ে বিয়ে করেছে। অথচ আসামী করা হয়েছে আমি সহ নিরাপরাধ লোকজনকে। আমি এর ন্যায় বিচার দাবী করছি। তদন্তকারী কর্মকর্তা এস আই ফজলুল হক বলেন, তারা পরস্পর যোগসাজস করে এঘটনা করে নিরীহ লোকজনদের হয়রানী করেছে। এ জন্য এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

1 টি মন্তব্য:

SM Mehdi Akram বলেছেন...

দুনিয়াটা রসাতলে গেল।