দীপন বিশ্বাস,উখিয়া:
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের শত শত "রবি" মোবাইল কোম্পানীর গ্রাহক নেটওয়ার্ক বিপর্যয়ের মধ্যে পড়েছেন। হুট করে লাইন কেটে যাওয়া, নেটওয়ার্ক বিজি, কথা চলাকালীন সময়ে 'শু...শু...ভ...ভ' শব্দ যেন নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন সেন জানান, এ গ্রামে 'রবি' টাওয়ার স্থাপনের পর থেকে নেটওয়ার্ক নিয়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এ ব্যাপারে মৌখিকভাবে সংশ্লিষ্ট কতর্ৃপক্ষকে একাধিকবার অভিযোগ দেওয়ার পরও কোন কাজ হচ্ছে না। গত ১ সপ্তাহ ধরে এ বিড়ম্বনা মারাত্মক আকার ধারণ করেছে।
স্থানীয় মেম্বার সোলতান আহমদ জানান, একবার মোবাইলে লাইন পেতে অনেকবার চেষ্টা করতে হয়। কোন মতে লাইন পাওয়া গেলেও কথা হতে না হতেই তা হুট করে কেটে যায়। কিন্তু একাউন্ট থেকে সাথে সাথেই বিলের টাকা কর্তন করে নেওয়া হয় অন্যায়ভাবে।
বাজারের ব্যবসায়ী সমিতির নেতা মঞ্জু লাল বিশ্বাস বলেন, মোবাইলের নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে বর্তমানে এলাকার অনেকেই সিম বদলাতে শুরু করেছে। অনেক আত্মীয়-স্বজনের কাছে রবির নাম্বার দেওয়াতে নেটওয়র্াক সমস্যার কারণে তাদের সাথে যোগাযোগ বিছিন্ন রয়েছে। তাছাড়া ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে।
এ ব্যাপারে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন