সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে উখিয়া ছাত্রলীগের স্বাগত মিছিলোত্তর পথ সভায় বক্তারা

শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সকলকে একযুগে কাজ করতে হবে
শরিফ আজাদ, উখিয়া  
মাননীয় প্রধান মন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা ৩ এপ্রিল কক্সবাজার আগমন উপলক্ষে উখিয়া উপজেলা ছাত্রলীগের মিছিলোত্তর পথ সভা গতকাল সন্ধ্যা ৬টার সময় উখিয়া সদর ষ্টেশন চত্বরে সংগঠনের সাধারণ সম্পাদক ছৈয়দ মোহাম্মদ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মিছিলোত্তর পথ সভায় বক্তব্য
রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য ফরিদুল আলম কন্ট্রাক্টর, কৃষকলীগের আহবায়ক কাজী আকতার উদ্দীন টুনু, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি ফারুখুল ইসলাম হিরো, হুমায়ুন কবির চৌধুরী, যুগ্ন সম্পাদক মুকবুল হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক আমিরুল কবির চৌধূরী, প্রচার সম্পাদক, জাকের হোসাইন জাকের, দপ্তর সম্পাদক রাসেল উদ্দীন সুজন। অন্যান্যদের মধ্যে মোঃ বেলাল উদ্দীন, আবুল কালাম, মাসুদ আমিন শাকিল, ফয়েজুল ইসলাম, রেজাউল করিম ছোট্টু, তারেক হোসেন মানিক, রহমত উল্লাহ, মাহমুদুল হক প্রমূখ। বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষে যে ডিজিটাল বাংলাদেশ ঘোষনা করেছেন তা সফল করতে গণমানুষের নেত্রী কক্সবাজার আসছেন। সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ৩ এপ্রিলের কক্সবাজার আগমনকে সফল করার জন্য উদ্বার্থ আহবান জানান।


কোন মন্তব্য নেই: