সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

কক্সবাজারে আরো একটি ইউনিয়নের নির্বাচন স্থগিত

৩১ মার্চ, কক্সবাজার :
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছয়টি ইউনিয়নের পর টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ৩০ মার্চ হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমদ এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের দৈত বেঞ্চ এ
স্থগিতাদেশ প্রদান করেন। জানা যায়, গত ২০ মার্চ সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল গ্রামের মৃত এরফান আলীর পুত্র জাফর আহমদ রোহিঙ্গামুক্ত ভোটার তালিকা নিয়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য আদালতের শরণাপন্ন হয়। আদালত ২৮ মার্চ পর্যন্ত যাবতীয় নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার আদেশ প্রদান করেন। ২৯ মার্চ উক্ত পিটিশনের শুনানী হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন পিটিশনের জবাব দিতে না পারায় রীটের বাদী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে ৩০ মার্চ বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমদ এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর রিট পিটিশন তিন মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেন। বাদীর মামলা পরিচালনাকারী এডভোকেট ফখরুদ্দীন আহমদ ফ্যাক্স বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

এ বার্তা জেলা নির্বাচন অফিসে পৌঁছার পর বৃহস্পতিবার সকালে নির্বাচন বন্ধের নিদের্শনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে মহেশখালী ও টেকনাফের নির্বাচন স্থগিত হয়েছে এমন গুজব ওঠে। অবশেষে ৩০ মার্চ বুধবার সন্ধ্যা ৬টায় মহেশখালী ইউনিয়নের ও ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়ার নিদের্শনা প্রদান করা হয়েছে। টেকনাফের অপর পাঁচটি ইউনিয়নের নির্বাচন ২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এ নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করছেন অনেকেই।

কোন মন্তব্য নেই: