সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়া শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

উখিয়ায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্র আহতঃ শিক্ষক সংকট 
শরিফ আজাদ, উখিয়া 
উখিয়ার উপকূলীয় এলাকা জালিয়া পালং রুপপতি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে ২য় শ্রেণীর ছাত্র মোহাম্মদ জাবের আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ১০টা রুপপতি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা যায়, রুপপতি গ্রামের মোহাম্মদ আবদুল গফুরের পুত্র ২য় শ্রেণীর ছাত্র মোহাম্মদ জাবের স্কুলে গিয়ে ছাদের উপর উঠে খেলার চলে নিচে পড়ে গিয়ে
মারাত্নক ভাবে আহত হয়। আহত অবস'ায় তাকে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত ডাক্তার আশংকা জনক অবস'ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
সচেতন মহলের অভিযোগ, রুপপতি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদটি শূণ্য। দু’জন শিক্ষক দিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। তৎমধ্যে একজন শিক্ষক চাকরীতে যোগদানের পর থেকে মেডিকেল ছুটিতে রয়েছে। বাকী একজন শিক্ষক দিয়ে একাডেমিক,দপ্তরিক কাজ সহ যাবতীয় কাজ চলে। যার কারণে ছেলে মেয়েদের দেখাশুনার কেউ নেই। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জানায়, শিক্ষা কর্মকর্তা প্রচুর অর্থের বিনিময়ে দীর্ঘদিন আগে বিদ্যালয়ের নিয়মিত প্রধান শিক্ষককে আইন বর্হিভূত ভাবে বদলি করে এর পর থেকে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি শূণ্য। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নুরুল হক দায়িত্ব পালন করে আসছে। কিন' তাকেও প্রায় সময় বিদ্যালয়ে প্রশাসনিক কাজে অনুপসি'ত থাকতে হয়। এমতাবস'ায় বিদ্যালয়ে শিক্ষক শূণ্যতা বিরাজ করছে। পাশাপাশি লেখা পড়া ক্ষতি সহ ছেলে মেয়েদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। শিক্ষা কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেন, কোন অর্থের বিনিময়ে কাউকে বদলি করা হয়নি। শিক্ষকরা দূর্গম এলাকায় চাকরি করতে চায়না। যার ফলে তারা দ্রুত বদলি হয়ে যায়।

কোন মন্তব্য নেই: