কক্সবাজারের অনলাইন সংবাদ মাধ্যম গুলোর প্রিয় সংগঠন ‘কক্সবাজার অনলাইন নিউজ এসোসিয়েশন’র প্রথম মতবিনিময় সভা শুক্রবার সকালে শহরের তারাবনিয়ার ছড়াস্থ চৌধুরী ভবনে অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় বক্তরা বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারের প্রতি মুহুর্তের সংবাদ বিশ্ববাসীকে জানান দিচ্ছে
এসব অনলাইন সংবাদ মাধ্যম। এছাড়া প্রবাস জীবনে নিজ দেশের খবর জানান দেয়ায় প্রবাসীদের আস্থা অর্জন করেছে এসব সংবাদ মাধ্যম।
বক্তারা আরো বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশে এসব অনলাইন সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কক্সবাজার নিউজ ডটকম’র প্রকাশক ও চেয়ারম্যান অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার টুডে ডটকম’র সম্পাদক আহমদ গিয়াস, কক্সবাজার নিউজ ডটকম’র বার্তা সম্পাদক সরওয়ার আজম মানিক, কক্সবাজার টুডে ডটকম’র নির্বাহী সম্পাদক আবদুল্লাহ নয়ন, টেকনাফ নিউজ ডটকম’র প্রকাশক ও চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইফী, নির্বাহী সম্পাদক হাফেজ মোঃ কাশেম, উখিয়া নিউজ ডট টিকে’র প্রকাশক ওবাইদুল হক আবু চৌধুরী, বার্তা সম্পাদক শরীফ আজাদ, মহেশখালী নিউজ ডটকম’র প্রকাশক ও চেয়ারম্যান রওশন আলী হাসান, বার্তা সম্পাদক আনোয়ার শাহাদত এবং ঈদগাঁও নিউজ ডটকম’র প্রকাশক ও চেয়ারম্যান মোঃ রেজাউল করিম এবং বার্তা সম্পাদক সেলিম উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় জানানো হয়, কক্সবাজার থেকে প্রকাশিত যেসব অনলাইন পোর্টাল রয়েছে তারা এসোসিয়েশনের অন্তভূক্তি হতে চাইলে সিবিএন কিংবা কক্সবাজার টুডে’র সম্পাদক’র সাথে যোগাযোগ করে সংযুক্ত হওয়ার সুযোগ রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন