বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান থেকে
বান্দরবানে এটিএন বাংলার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সকালে উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে রালী ও কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা হয়। বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি বান্দরবান পৌরসভা মেয়র মো. জাবেদ রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমান, দৈনিক সচিত্র মৈত্রী সম্পাদক অধ্যাপক মো. ওসমান গণি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু।
অন্যান্রেল মধ্যে সাংবাদিক মিনারুল হক, সেলিম
আহমদ চৌধুরী, বুদ্ধজ্যোতিক চাকমা, বদরুল ইসলাম মাসুদ, জহির রায়হান, বাসু দাশ, জামাল হোসেন হেলালী, নুরুল কবির, মো. ইসহাক, বশির আহমদ, শাফায়েত হোসেন, জেলা ছাত্রদল সভাপতি সাবিকুর রহমান জুয়েল, দৈনিক সচিত্র মৈত্রী ম্যানেজার দিদার আলম, ছাত্রদল নেতা জিয়াউদ্দিন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বাজার এলাকা পরিদর্শন করে পূণরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন