সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বহু দিন গোসল করেন না ব্রিটনি

alt
উখিয়ানিউজ ডেস্ক
দিনের পর দিন গোসল করেন না। ব্যবহার করেন না ডিওডোরেন্ট। এমনকি প্রতিদিন নাকি দাঁত ব্রাশও করেন না পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। অন্তত ব্রিটনির প্রাক্তন দেহরক্ষী ফার্নান্দো ফ্লোরেস এমনই অভিযোগ করেছেন।
ফ্লোরেস বলেছেন, তাঁর প্রাক্তন মালকিন অত্যন্ত নোংরা, তাঁর স্বভাবও অত্যন্ত জঘন্য। ফার্নান্দোর ভাষায় ব্রিটনির মধ্যে
পরিষ্কার-পরিছন্নতার কোনও বালাই নেই।

কনট্যাক্টমিউজি.কম-এর খবর, লস অ্যাঞ্জেলেসের সুপিরিয়র কোর্টে ব্রিটনির বিরুদ্ধে মামলাও ঠুকেছেন ফ্লোরেস। এক লিখিত অভিযোগে তিনি বলেছেন, যখন তিনি কাজ করতেন তখন প্রায়ই খোলামেলা অবস্থায় কাছে ঘেঁষার চেষ্টা করতেন ব্রিটনি। এমনকী অবাঞ্ছিত ভাবে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কেরও চেষ্টা করতেন এই পপ স্টার। প্রাক্তন দেহরক্ষীর এও বলেছেন, \'টস্কিক\'-এর গায়িকা বিনা কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন । মাঝে মাঝেই মুখ ধুতে ভুলে যান। গায়ে দুর্গন্ধ। আবার নাকও
খোঁটেন।

কোন মন্তব্য নেই: