সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ভৈররের ব্রহ্মপ্রত্র নদ থেকে এ পযর্ন্ত তিনটি লাশ উদ্ধার ॥ জনমনে আতঙ্ক

সুমন রায় t ভৈরব থেকে ফিরে
কিশোরগঞ্জের ভৈরবের ব্রহ্মপুত্র নদ থেকে  গত তিন দিনে তিন জনের মৃতদেহ উদ্বারের পর  এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। এলাকার মানুষের মনে এখন একটিই প্রশ্ন লাশগুলো এলো কোত্থেকে? গত বুধবার দুপুর ২টার দিকে ভৈরবের জগন্নাথপুর এলাকার ব্রহ্মপূত্র নদে দুটি লাশ ভেসে আসলে কে লাশগুলো উদ্ধার করবে তা নিয়ে ভৈরব, রায়পুরা এবং বেলাব থানার মধ্যে রশি টানাটানি শুরু হয়। দীর্ঘ ১২ ঘণ্টা পর দুটি লাশ উদ্ধার করে রায়পুরা থানা পুলিশ। এর ৮ ঘণ্টা পরই আরেকটি লাশ ভেসে আসে নদের পাশের
একটি বিলে। শুক্রবার বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করে ভৈরব থানা পুলিশ।
তবে মৃতদেহগুলোর পরিচয় জানাতে পারেনি পুলিশ। ভৈরব ও তার পাশ্ববর্তী রায়পুরা উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে জানা গেছে মৃতদেহগুলো তাদের গ্রামের কারো নয়। তাহলে এ লাশগুলো আসলো কোত্থেকে? এ নিয়ে জনমনে এখন কৌতুহলের শেষ নেই।
এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করেছেন।
ভৈরব থানার সেকেন্ড অফিসার ফরহাদ হোসেন জানিয়েছেন, নদীর সীমানা নির্ধারণ নিয়ে প্রায়ই এই ৩ থানার মধ্যে সমস্যা হয়। তিনি বলেন, ব্রহ্মপুত্র নদের কোন অংশই ভৈরব থানার আওতাভুক্ত নয়। তাই লাশ উদ্ধারের ঘটনায় ভৈরব থানা পুলিশের কোন গাফিলতি নেই।

কোন মন্তব্য নেই: