সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

মায়ানমার থেকে ৪৭৭.৩১৮ মে. টন ছোলা আমদানি

উখিয়া নিউজ
রমজান সামনে রেখে টেকনাফ স্থলবন্দর দিয়ে মায়ানমার হতে ৪৭৭.৩১৮ মেট্রিক টন ছোলা আমদানি করা হয়েছে। গত ২ জুলাই ১৩৭ মেট্রিক টনের প্রথম চালানটি আমদানি করে ব্যবসায়ী এমএ হাশেম।
টেকনাফ বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, দোকানগুলোতে মায়ানমারের আমদানিকৃত ছোলা নেই। এখানে চট্টগ্রাম হতে আনা ৩ প্রকারের ছোলা দেখা যায়। আর এগুলোর খুচরা মূল্য ৭৫, ৭০ ও ৬৮ টাকা। রমজান মাসে ছোলার প্রচুর চাহিদা থাকলেও সীমান্ত বাণিজ্য ব্যবসায়ীরা লোকসানের ভয়ে মায়ানমার হতে ছোলা আমদানিতে নিরুৎসাহিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই চট্টগ্রামে মায়ানমার হতে ২৫ হাজার মেট্রিকটন ছোলা বোঝাই ২টি জাহাজ ভিড়েছে। তবে মায়ানমারের ছোলার বাজার মূল্য কেজি প্রতি ৭২ টাকা। টেকনাফ স্থলবন্দর হয়ে চট্টগ্রাম মার্কেটে পৌঁছে কেজি প্রতি যার খরচ পড়ে দুই থেকে আড়াই টাকা।  ফলে সীমান্ত বাণিজ্যের আওতায় ছোলা এনে বাজারজাত করে ব্যবসায়ীদের কেজি প্রতি ৫০ পয়সা থেকে ১ টাকা লোকসান হচ্ছে।
সীমান্ত বাণিজ্য ব্যবসায়ীরা জানায়, মায়ানমার হতে ছোলা আমদানি করে লোকসান গুনতে হচ্ছে। এরপরেও ব্যবসার উদ্দেশ্যে নয়, জাতীয় স্বার্থে স্বল্প পরিমাণ হলেও ছোলা আমদানি অব্যাহত রাখা হয়েছে বলে তারা জানান।
টেকনাফ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আনোয়ার মাসুম জানান, এ পর্যন্ত এ বন্দর দিয়ে ৪৭৭.৩১৮ মেট্রিকটন ছোলা আমদানি করেছে ব্যবসায়ীরা।

কোন মন্তব্য নেই: