সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় সাগরিকা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সোনাইছড়ি বাছাই একাদশের-১-০ জয়লাভ

শরিফ আজাদ, উখিয়ানিউজ২৪
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হওয়া উখিয়ায় সাগরিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১১ এর গতকাল ১৫জুলাই বিকাল ৪ ঘটিকায় ১ম রাউন্ডের শেষ খেলা শুরু হওয়ার প্রথম ৫মিনিটের সময় ঝুমবালিকার হাতে গড়া দল সোনাইছড়ি বাছাই একাদশের নির্ভরযোগ্য ষ্ট্রাইকার নিমুলের পা থেকে প্রথম গোলের সূচনা হয়। ফলে থাইখালী বাছাই একাদশের খেলোয়াড়রা গোল পরিশোধের জন্য

মরিয়া হয়ে উঠলেও কোন গোলের দেখা না পেয়ে প্রথর্মাধের খেলা শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধে  থাইংখালী বাছাই একাদশের খেলোয়াড়রা গোছালো ভাবে সাজানো ফুটবল খেলে দর্শকের পুরো গ্যালারির দর্শকের করতালিতে উচ্ছাসিত হয়। পরবর্তীতে গোল পরিশোধের জন্য থাইংখালী বাছাই একাদশের খেলোয়াড়রা প্রাণপন চেষ্টা করেও সোনাইছড়ি বাছাই একাদশের রক্ষনভাগের খেলোয়াড়ের হাতে প্রতিহত হয়। ফলে থাইংখালী বাছাই একাদশ প্রাণপন চেষ্টা করেও কোন গোলের সুযোগ না পেয়ে রেফারি শেষ বাঁশিতে নির্ধারিত সময়ের খেলা শেষ হলে সোনাইছড়ি বাছাই একাদশের খেলোয়াড়রা বিজয়োল্লাসে মেতে উঠে। খেলা পরিচালনায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, শফিউল আলম, সহকারী রেফারি হিসেবে সোহেল ও আলম।

কোন মন্তব্য নেই: