মোঃ নুরুল করিম আরমান, লামা
বান্দরবানের লামা সোমবার উপজেলা পযার্য়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল চাম্পাতলী আনসার ক্যাম্প মাঠে খেলার উদ্ভোধন করেন।
উদ্ভোধন খেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপে ফাঁসিয়াখালী একাদশ ৪-০ গোলে এবং গজালিয়া একাদশ ২-১ গোলে জয়ী হয়। বঙ্গমাতা
গোল্ড কাপে ফাঁসিয়াখালী একাদশ ১-০ গোলে এবং সরই একাদশ ১-০ গোলে জয়ী হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থী'ত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল কাদের, লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইন, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বশির আহমদ সরকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন