সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় বিজিবির অভিযানে মদ উদ্ধার


শরিফ আজাদ, উখিয়ানিউজ২৪                                            
উখিয়ায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) অভিযানে ১২ বোতল বিদেশী মদ উদ্ধারের খবর পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল ৮ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টায় মরিচ্যা যৌথ চেকপোষ্টে বিজিবির সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী
যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা বলে বিজিবির নায়েব সুবেদার দিল মোহাম্মদ জানান। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।

কোন মন্তব্য নেই: