সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

নাইক্ষ্যংছড়ি পুলিশের অভিযানে ১৫ লিটার চোলাই মদসহ ১ব্যক্তি আটক


শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি থেকে
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ গত ১৫ জুলাই রাত ৮ ঘটিকায় উপজেলার আর্দশ গ্রাম এলাকার ৩নং মসজিদের সামনে চলাচলের রাস্তা থেকে সিএনজি ট্রেক্সী থেকে ১৫ লিটার চোলাই মদসহ আব্দুল হাকিম (২৫)পিতা-আলী আহমদ সাং-মিয়াজি পাড়া,কাওয়ারকুপ,রামু,কক্সবাজার কে হাতে নাতে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে । জানা যায়,গোপন সংবাদে নাইক্ষ্যংছড়ি
থানার এ এস আই মোঃ জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে ধুংড়ী হেডম্যান পাড়া থেকে পাচার হয়ে যাওয়া চোলাই মদসহ আব্দুল হাকিম নামের এই মদ পাচারকারীকে আটক করে । এ ব্যপারে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯এর(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে । নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া জানান,-অবৈধ এই মদ ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ।

কোন মন্তব্য নেই: