শরিফ আজাদ, উখিয়ানিউজ২৪
উখিয়ায় সদ্য সমাপ্ত ৫ ইউনিয়নে নিবাচর্নীসহিংসতা এখনও বন্ধ হয়নি। হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় মোঃ হোসেনের ছেলে ছৈয়দ হোসন (২৫) নামের এক ব্যক্তিকে স্থানীয় প্রভাবশালী পরাজিত মেম্বার প্রার্থী আলী মিয়ার পক্ষে নিবার্চন না করায় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে উপর্জপুরী চুরিকাঘাত করে। তার চিৎকার শোনে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ছৈয়দ হোসেনকে লোকজন উখিয়া সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত ডাক্তার ছৈয়দ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে উখিয়া
থানায় লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে। অপরদিকে রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পরাজিত প্রভাশালী মেম্বার প্রার্থী বখতিয়ার আহমদ ও তার ক্যাডার বাহিনী কোন ধরনের আইনের তোয়াক্কা না করে তাদের ইচ্ছামত এলাকার নিরীহ লোকজনদের মারধর, দোকানপাট ভাংচুর ও লুটপাট সহ হামলা অব্যহত রেখেছে। গত ১৪ জুলাই সন্ধ্যা ৭ টায় ভোট না দেওয়ার অভিযোগ তুলে কুতুপালং ক্যাম্প বাজারের মুদির দোকান ব্যবসায়ী মোঃ রশিদ নামের এক ব্যবসায়ীর দোকান ভাংচুর করে আনুমানিক দেড় লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগ পাওয়া গেছে।
উক্ত ব্যাবসায়কে কুতুপালং বাজার থেকে এক সপ্তাহর মধ্যে সমস্ত ব্যাবসা বাণিজ্য গুটিয়ে নিয়ে যাওয়ার জন্য হুমকি দেয়। এলাকার সাধারণ মানুষ যারা তাকে ভোট দেয়নি তাদেরকে প্রতিনিয়ত হুমকি দমকি দিয়ে যাচ্ছে। এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভূগছে বলে সাংবাদিকদের জানান। ব্যবসায়ী মোঃ রশিদ আরও জানান, থানায় একাধিকবার অভিযোগ করার পরও উক্ত সাবেক মেম্বার প্রভাবশালী হওয়ায় প্রশাসনের কোন সহযোগীতা তারা পাচ্ছেনা। এলাকার সচেতন মহল তাদের জীবনের নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন