সরওয়ার আলম শাহীন, উখিয়া,
উখিয়া পারিবাহিক অসান্তি দিন দিন বাড়ছে। মাদকদের অবাধ ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পারিবারের নিষেধ উপক্ষো করে মাতলামী করার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এতে অতিষ্ট অভিভাবকরা তাদের সন্তানদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিচ্ছে। গতকাল ও উখিয়ার মালভিটাপাড়া ও মরিচ্যা পাগলির বিল গ্রামের পৃথক ২টি ঘটনায় অবাধ্য ২ পুত্রকে থানায় সোপর্দ করলেন পিতা। থানা পুলিশ
অভিযুক্ত ২জনের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করেছে। থানা সুত্রে জানা গেছে, হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল গ্রামের হাজী সিরাজুল হকের পুত্র ছৈয়দ মুহাম্মদ মঈনুদ্দিন (১৯) অনৈতিক কার্যকলাপ করে পরিবারের অশান্তির সৃষ্টি করে আসছিল দীর্ঘদিন থেকে। নেশা টাকা যোগান দেওয়ার জন্য বসতবাড়ীর মালামাল চুরি করে থাকে। এব্যাপারে বাধা দিতে গেলে সে নেশাগ্রস' অবস্থায় ধারালো কিরিচ নিয়ে পিতা-মাতাকে কাটতে উদ্বদ্ধ হয়। এমতবস্তায় গ্রামবাসি গতকাল ১১জুলাই সকাল ১০ টায় তাকে ধরে থানায় সোপর্দ করে। একই ভাবে উখিয়া সদর মালভিটা পাড়া গ্রামের নুরুল আলমের পুত্র শাহাব উদ্দিন (২০) দীর্ঘদিন যাবৎ মদ ও গাজা সেবন করে মা’কে শারিরিক ভাবে নিযার্তন করে আসছিল। গতকাল ১১জুলাই ১হাজার টাকা দাবী করে মা কে জবাই করতে উদ্ব্যত হলে গ্রামবাসি শাহাব উদ্দিনকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন