সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

৭’শ শিক্ষার্থীর ভোগান্তির শেষ নেই

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভর্তি ফরম বানিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের ভর্তি ফরম বিতরণের নামে তাদের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা। তাদের অনিয়ম ও দূর্নীতির কারণে চকরিয়ার প্রায় ৭শ শিক্ষার্থীর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা গেছে, ১৯৯২ সাল থেকে কক্সবাজার জেলার চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মোতাবেক ওইবিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসছে। দীর্ঘ ১৯ বছর ধরে বাউবির শিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের নিদের্শনা মোতাবেক সুষ্টভাবে চলে আসছিল। কিন্তু এবছর ভর্তির শুরুতে হঠাৎ করে বাউবির সিন্ধান্ত পাল্টিয়ে নেয়। শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসিতে ভর্তি ফরমের জন্য চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে গেলে তাদেরকে ফিরিয়ে দেয়া হয়। বাউবির চকরিয়ার সমন্বয়কারী এনামুল হক জানায়, এখন থেকে কক্সবাজার বাউবির অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। এদিকে চকরিয়া থেকে ওই শিক্ষার্থীরা গাড়ি ভাড়া দিয়ে কক্সবাজার বাউবি অফিসে ভর্তি ফরম সংগ্রহের জন্য গেলে সেখানে কর্তৃপক্ষ প্রতি ফরম ৩শ টাকা আদায় করে চলছে। অথচ ভর্তি ফরম গুলো বিনামূল্যে বিতরণের জন্য নিয়ম রয়েছে। ফলে শত শত শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছে। শিক্ষার্থীরা জানান, অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ করে চকরিয়া সোনালী ব্যাংকে ভর্তি ফি টাকা জমা নেয়া হতো। কিন্তু কক্সবাজার বাউবি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে এভাবে ভর্তি ফি না নেয়ার জন্য মৌখিকভাবে জানিয়ে দেয়। এতে শিক্ষার্থীরা নিরুপায় হয়ে কক্সবাজার বাউবি অফিসে গেলে কর্মকর্তা-কর্মচারীদের হাতে হয়ারানির শিকার হচ্ছে। এদিকে বাউবির শিক্ষার্থীরা এবিষয়ে চট্রগ্রাম আঞ্চলিক পরিচালক বরাবরে অভিযোগ দিয়েও কোন সুরাহা পায়নি বলে জানান। বাউবির কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল রঞ্জন কর্মকার জানান, কক্সবাজার অফিসে ভর্তি ফরমের জন অতিরিক্ত ৩শ টাকা নেয়ার কথা সত্য নয় বাউবির কর্তৃপক্ষের নিদের্শনামত ব্যাংকের মাধ্যমে ফি নেয়া হয় শিক্ষার্থীদের কাছ থেকে।

কোন মন্তব্য নেই: