সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

আলীকদমে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মমতাজ উদ্দিন আহমদ:
আলীকদম 
আপনার সেবায় প্রকৃতি ও বন’ এ মূল সূরকে প্রতিপাদ্য করে বান্দরবানের আলীকদম উপজেলায় কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্প, গ্রাউস ও প্রশাসনের যৌথ উদ্যোগে রবিবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলীকদম পান বাজারস' টাউন হলে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন শর্মার
সভাপতিত্ত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার। এছাড়াও অন্যান্যদের বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. রিটন, গ্রাউসের ইউপিসি অংসাপ্রু মার্মা, তৈন রেঞ্জের বিট কর্মকর্তা মো. আব্দুল হামিদ, কটন ইউনিট অফিসার আজহার, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ।
সভায় বক্তারা মাটি ও পরিবেশের জন্য ক্ষতিকারক তামাক ও জুম চাষ পরিহার করে খাদ্যফসল উৎপাদন এবং ফলজ ও বনজ বাগান করার ওপর গুরুত্বারোপ করেন। সভাশেষে বিনামূল্যে উপসি'তিতিদের মধ্যে বিনামুল্যে চারা বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ চত্ত্বরে ফলজ ও বনজ চারা রোপন করা হয়।

কোন মন্তব্য নেই: