মুহাম্মদ গিয়াসউদ্দিন,পেকুয়া থেকে: কক্সবাজারের পেকুয়া উপজেলার সাত ইউনিয়নের ৬৩টি ওয়ার্ড়ে গতকাল শনিবার ৪ জুন বিপুল উৎসাহ উদ্দীপনায় কোন ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পূর্ণ হলেও ভোট গণনার পরবর্তী সময়ে কয়েকটি ইউনিযনে আইন-শৃংঙ্খলা বাহিনীর সাথে গ্রামবাসীদের সংঘর্ষে কমপক্ষে ১০ জনের অধিক ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের আবস্থা গুরুতর বলে জানা গেছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যনত্ম ৭ ইউনিয়নের সবকটি ভোট কেন্দ্রে শানত্মিপূর্ণ ভাবে ভোটাধিকার প্রয়োগ করেন সাধারণ ভোটাররা। এ দিকে রাত ৮টায় পেকুয়ার শিরখালী ইউনিয়নে জারুলবুনিয়া ভোট কেন্দ্রে স্থানীয বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রাথী নুরুল হোসাইনের লোকজন ব্যালট পেপার ও ভোট বক্স ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে গুলি চালালে ৪ জন গুরুতর আহত হন। আহতদের এলাকাবাসী উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিযে যায়। এ বারে উপজেলার ৭ ইউনিয়নের ৬৩ টি ভোট কেন্দ্রে নবীন ভোটারদের উপস্থিতি ছিল বেশি। স্থানীয় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর বাড়তি নিরাপত্তার কারণে কোন মহল অবৈধভাবে ভোট কেন্দ্রে বিশৃংখলা সৃষ্টি করতে পারেনি। তবে রাতে পেকুয়া সদর,শিলখালী ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে গোলযোগ দেখা দিলে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। এদিকে গতকাল সন্ধ্যায় পেকুয়ার ইউএনও নুর-ই-খাজা আলামীন জানান,ইউপি নির্বাচনে পেকুয়ায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বিচারিক ক্ষমতাপ্রাপ্ত ১৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট,বিজিবির ৩০ সদস্যের সমন্বয়ে ৪টি স্ট্রাইকিং ফোর্স,১৪টি পুলিশ মোবাইল টিমসহ র্যাব,আনসার ও ভিডিপির বিপুল পরিমাণ আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্য ভোট কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তায নিয়োজিত থাকায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়াই গ্রহণ ভোট শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। রাত ১১ টায় উপজেলা নির্বাচন কর্মকতার্র কাযার্লয় সূত্রে জানা যায়,মগনামা ইউনিয়নে জামায়াত নেতা শহীদুল মোস্তাফা চৌধুরী (উড়োজাহাজ) ২৪৫৫ ভোট পেয়ে চেযারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দী র্কষকলীগ নেতা মাষ্টার মোজাম্মেল হোছাইন (চশমা) পেয়েছেন ২০০১ ভোট। পেকুয়া সদর ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ (তালা) ৬২৬৮ বোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আবুল কাসেম (আনারস) পেয়েছেন ৪৯৬৮ ভোট। উজানটিয়া ইউনিয়নে উপজেলা যুবলীগের সভাপতি এটিএম শহীদুল ইসলাম চৌধুরী (দেওয়াল ঘড়ি) ১৮৫৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হযেছেন। তার নিকটতম প্রতিদ্ধিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক তোফাজ্জল করিম (তালা) ১৬৩৫ ভোট পেযেছেন। বারবাকিয়া ইউনিয়নে জামায়াত নেতা মাওলানা বদিউল আলম জিহাদী () ৩৪২৮ ভোট পেযে চেয়ারম্যান নির্বাচিত হযেছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দী উপজেলা বিএনপির সাধারাণ সম্পাদক ইকবাল হোছাইন (তালা) পেয়েছেন ২৬৬৭ ভোট। টইটং ইউনিযনে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দিন(তালা) ৪৪৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারান সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী (চশমা) পেয়েছেন ৩১৪৪ ভোট। রাজাখালী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সিকদার বাবুল (দেওয়াল ঘড়ি) ৪৫৫৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধিন্দী বিএনপির আবুল কাসেম (দোয়াত কলম) পেয়েছেন ৩৪২৫ ভোট। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১ টা পর্যন্ত)শিলখালী ইউণিয়নের ফলাফল স্তগিত থাকায় জানা যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন