সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

প্রবল বর্ষণ ও বিদ্যুৎ হীনতায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকা::স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি থেকে
নাইক্ষ্যংছড়ি উপজেলায় টানা বৃষ্টি হচ্ছে।এদিকে গত শনিবার সামান্য বৃষ্টি হওয়ার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ একেবারে বিছিন্ন হয়ে পড়ে। টানা ৩৬ ঘন্টা অতিক্রম হওয়ার পর ও এলাকাবাসী আশা করতে পারচ্ছে না, কবে নাগাদ বিদ্যুৎ সংযোগ ফিরে পাবে। টানা বর্ষণে ভ্যাপসা গরমের অস্বস্তি কাটলেও বিদ্যুৎ আর প্রবল বৃষ্টি উপজেলায় ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রায়।গত কাল রবিবার ভোর থেকে শুরু হয় টানা বর্ষণ।ছুটির দিনে এই বৃষ্টি অনেকের কাছে স্বস্তির মনে হলে
ও বিদ্যুৎ না থাকায় সময় কাটছিলনা অনেকের। বিশেষ করে স্কুল,কলেজের ছাত্র ছাত্রীরা যাতায়তে  পোহাতে হয় ভোগানি-। ভিবিন্ন এলাকায় বাজার গুলো ছিলো অনেকটা ফাঁকা।নাইক্ষ্যংছড়ি উপজেলার ব্যাবসায়ী পাড়ার মৌলভী মোহাম্মদ শাহজাহান জানান,প্রবল বৃষ্টিতে গরম কমে গেছে,কিন' বিদ্যুৎ সংযোগ হীনতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।উপজেলার বাজারসহ কিছু এলাকায় বৃষ্টি হলেই রাস্তায় জল জমে থাকে।এই ভোগান্তিটা বর্ষা মৌসুমে হয়।কিন' স্থানীয় জেলাপরিষদ জলাবদ্ধতা দুর করার তেমন কোনো পদক্ষেপ নেয় না।
 নাইক্স্যংছড়ি বিজিবি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক নুরুল বাসার জানান, ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে ভালোই লাগছিল।কিন' স্কুলের ছেলে মেয়েদের যাতায়ত ও বিদ্যুৎ সংযোগহীনতায় ক্লাস রুম অন্ধকার হওয়ায় চরম দুর্ভোগ ও ভোগানি-তে পড়তে হয়।
 নাইক্ষ্যংছড়ি বাজারের ব্যাবসায়ী কশেম সাওদাগর জানান, দিনভর বৃষ্টি আর ৩৬ ঘন্টা বিদ্যুৎ না থাকায় আমাদের ব্যাবসায়ীদের ব্যবসা বাণিজ্যে খুব লস হচ্ছে।
    নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম সাঈদ জানান,বৃষ্টি প্রাকৃতিক সৃষ্টি,এ মৌসুমেই বৃষ্টিতো হবেই।টানা বৃষ্টি হলে এলাকায় ব্যবসা বাণিজ্য,যাতায়ত ইত্যাদি অসুবিধা হয়ে পড়ে। কিন' বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে এলাকার গুরুত্ব পূর্ণ সংঘটিত ঘটনা সমূহ সংবাদ গুলো প্রেরন করা যায় না।ফলে গুরুত্বপুর্ণ সংবাদ পৌছাঁনো দুর্ভোগ পোহাতে হয়।বাড়ীঘরের ফ্রিজ এর জমানো মাছ,মাংস,তরীতরকারি ইত্যাদি নষ্ট হয়ে যায়।বিদ্যুৎ না থাকায় ছাত্র ছাত্রী লেখা পড়ার বিঘ্ন ঘটে বলে জানান।

কোন মন্তব্য নেই: