ওবাইদুল হক আবু চৌধুরী: উখিয়ানিউজরাজাপালং ৯নং ওয়ার্ডে নির্বাচন সহিংসতার জন্য ১৫০০হাজার লাঠি মজুদের অভিযোগ পাওয়া গেছে।কালোবাজারী, দুর্নীতিবাজ, একাধিক ধর্ষন ও ডাকাতি মামলার আসামী কথিত মৌলভী বখতিয়ার আহমদ,তার কুকর্ম চুপিয়ে রাখার জন্য রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সর্বত্রে কালো টাকা চড়াচ্ছে। মসজিদে কোরআন শপথের মাধ্যমে ভোটারদের টাকা বিতরণ করছে। ভোটের দিন সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে ব্যালট ছিনতাইয়ের জন্য অবৈধ অস্ত্রধারীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে।অবৈধ উপায়ে অর্জিত কালো টাকা সাদা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। নির্বাচনী এলাকায় পাড়ায় পাড়ায় অস্ত্রধারী ক্যাডার
নিয়োগ দিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। আগামী ২জুলাই নির্বাচন অনুষ্টানের দিনে ভাড়াটিয়া অস্ত্রধারীদের ব্যবহার করে বখতিয়ার আহমদ ব্যালট ছিনতাইয়ের পরিকল্পনা নিয়ে বিশাল অংকের টাকা বিনিময়ে সন্ত্রাসী বাড়া করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকার ভোটারদের ভোট না দিলে ঘর বাড়ি পুড়িয়ে ও ডাকাত ঢুকায় দিবে বলে হুমকি দিচ্ছে যা হুমকি দিয়েছে সেই যার প্রমান উখিয়ানিউজের কাছে সংরক্ষিত আছে।এর আগে উখিয়া নিউজ সম্পাদকে ও প্রকাশ্যে গালি গালাছ করে ছিল।স্থানীয়রা ৯নং ওয়ার্ডকে ঝুকিপুর্ণ আখ্যায়িত করে উক্ত কেন্দ্রগুলোতে সেনাবাহিনী ও র্যাব মোতায়নের দাবী জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন