বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান:
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) বান্দরবান জেলার রাজবিলা ইউনিয়ন সভাপতির বসত ঘর ও দোকানে অগ্নিসংযোগ এবং তাকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে সোমবার বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেএসএস বান্দরবান সদর উপজেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে শাখা সভাপতি উচসিং মারমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেএসএস জেলা সহ-সভাপতি চিংহ্লামং চাক, সদর উপজেলা সাধারণ সম্পাদক পুশৈথোয়াই মারমা, সাংগঠনিক সম্পাদক শৈমপ্রু মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতি মংস্তু মারমা, সহ-সভাপতি ক্যসাপ্রু মারমা ও সাধারণ সম্পাদক নিত্যলাল চাকমা।
জেএসএস বান্দরবান সদর উপজেলা শাখা প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৫ জুন গভীর রাতে ইউপিডিএফের ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসীর রাজবিলা ইউনিয়নের থনজমা পাড়ায় জেএসএস এর ইউনিয়ন সভাপতি নিতাঅং মারমার বাড়িতে হামলা চালিয়ে গুলি করে তাকে হত্যঅর চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা নিতাঅং এর বসত ঘর ও দোকান পুড়িয়ে দেয়। এতে ক্ষয়ক্ষতি প্রায় ১২ লাখ টাকা বলে দাবি করে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তি ও ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকার কর্তৃক ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন