সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বিতর্কিত ফেরারি গাড়িটি বিক্রি করলেন শচীন



ইউএনটি ডেস্ক
নিজেকে সব সময় বিতর্কের উদ্ধে রাখতে চান ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন রমেশ টেন্ডুলকার। তাইতো নিজের ফেরারি গাড়িটি বিক্রি করে দিলেন তিনি। কারণ এই গাড়িটি নিয়ে সামান্য বিতর্ক ছিল।
শচীনের ফেরারি গাড়িটির নতুন মালিক সুরাটের ব্যাবসায়ী জয়েশ দেশাই। এ প্রসঙ্গে সুরাটের সাটকেভাল
সোসাইটির অধিবাসি জয়েশ জানান, আমার চিরদিনের স্বপ্ন ছির ফেরারির মারিক হওয়া। আমাদের এক বন্ধুর মাধ্যমে আমি শচীনকে ওই গাড়ি বিক্রির প্রস্তাব দেই। প্রস্তাবে শচীন রাজি হয়। ফলে আমার স্বপ্ন পুরন হয়। এটা আমার জীবনের অন্যতম সেরা মুহুর্ত। তবে কি কারণে শচীন গাড়িটি বিক্রি করলেন তা অবশ্য জানা জায়নি। শচীনের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, এই বিষয়ে শচীন কোনো কিছু বলতে চান না।

উল্লেখ্য, ২০০২ সালে ডন ব্রাডম্যানের ২৯তম সেঞ্চুরীর রেকর্ড স্পর্শ করার পর শচীনকে এই ফেরারি গাড়িটি উপহার দিয়েছিলেন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার। শচীন এই গাড়ির শুল্ক মৌকুব করে দেওয়ার আবেদন জানিয়ে বিতর্কে জরিয়েছিলেন।

কোন মন্তব্য নেই: