সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ভেদাভেদ ভুলে টেকনাফের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করি- সংবর্ধনায় চেয়ারম্যান নুরুল আলম

শামসুল আলম শারেক, টেকনাফ :

টেকনাফ লেঙ্গুরবিল মহিউচ্ছুন্নাহ বালিকা মাদ্রাসার সংবর্ধনা সভায় সদর ইউপি'র নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল আলম বলেছেন, টেকনাফ সদর ইউনিয়নের উন্নয়নে আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। নির্বাচনে পৰ-বিপৰ থাকতে পারে। নির্বাচন চলে গেছে, সব ধরণের দ্বন্ধও চলে গেছে। বিজয়ী ও বিজিতরা কোন ধরণের হিংসাত্মক কর্মকান্ডে জড়িত না হয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি হিংসা-বিদ্বেষ মুক্ত সমাজ বিনিমাণ করতে আপামর জনসাধারণের সবার সহযোগীতা কামনা করছি। তিনি আরো বলেন, আশা করি উন্নয়নের স্বার্থে সবাই এক হয়ে সহযোগিতা করলে আগামীতে টেকনাফ সদর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে রূপানত্মর করা অসম্ভব নয়।

গত ৯ মে বিকাল ৪টায় টেকনাফ লেঙ্গুরবিল মহিউচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত টেকনাফ সদর ইউপি'র নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারদের ১ম গণসংবর্ধনা মাদ্রাসা মাঠে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউপি'র নবনির্বাচিত চেয়ারম্যান নুরম্নল আলম। এ ছাড়া উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড মেম্বার ওমর হাকিম, ২নং ওয়ার্ড মেম্বার শবি্বর আহমদ, ৩নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলম, ৪নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম, ৫নং ওয়ার্ড মেম্বার ডাঃ নূর মোহাম্মদ গণি, ৭নং ওয়ার্ড মেম্বার হামজালাল, সংরৰিত মহিলা মেম্বার (১, ২, ৩) রানু আক্তার, (৪,৫, ৬) রশিদা আক্তার, (৭, ৮, ৯) খালেদা আক্তার, সাবেক মেম্বার শহিদুল ইসলাম, মাওলানা আবদুল জলিল ও সাবেক মেম্বার মাওলানা আনোয়ার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর কমিশনার ও মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী নজির আহমদ কালু, মাওলানা আজগর আলী, মাওলানা বখতিয়ার উদ্দিন, মাস্টার নুরম্নল আবছার, জাহানারা বেগম, রোজি আক্তার ও সুইটি আক্তার। সভার শুরম্নতে মাদ্রাসার ছাত্রীরা অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

কোন মন্তব্য নেই: