ইউএনটি
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে অভিযান চালিয়ে চট্টগ্রামের কোস্টগার্ডের একটি দল বিপুল পরিমাণ জাহাজ বাঁধার বিদেশি রশি উদ্ধার করেছে। আজ শুক্রবার বিকেলে অভিযানে উদ্ধারকৃত জাহাজ বাধাঁর মূল্যবান রশির আনুমানিক মূল্য এক কোটি টাকা বলে কোস্টগার্ড কর্তৃপক্ষ জানান। কোস্টগার্ড পূর্বাঞ্চলের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান শীর্ষ নিউজ ডটকমকে জানান, আজ বিকেলে কোস্টগার্ডের
নিজস্ব জাহাজ তৌফিক হতে একটি দল কুতুবদিয়া দ্বীপের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বাড়ীর সদস্যরা পালিয়ে যায়। পরে ওই বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি আস্ত, ৩৫টি কাটা রশি উদ্ধার করা হয়। তিনি জানান, এসব মূল্যবান রশি জাহাজ বাঁধার কাজে ব্যবহার করা হয়। এ রশি বিদেশ থেকে আমদানি করা হয়। জলদসূ্যরা বহির্নোঙ্গরে অবস্থান করা দেশি-বিদেশি জাহাজ থেকে এসব রশি কেটে নিয়ে যায়। উদ্ধার করা এসব রশির মূল্য আনুমানিক এক কোটি টাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন