সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

চকরিয়ায় বিনামূল্যে ১০০ কৃষকের মাঝে ৪হাজার কেজি সার বিতরণ

আবদুল মজিদ,চকরিয়া:
কৃষি পূর্ণবাসন কর্মসূচীর আওতায় প্রানত্মিক ও ৰুদ্র উফশী ১বিঘা আউশ চাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণ কর্মসূচী'২০১১ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২২মে বিকাল ৩টায় কৃষক প্রশিৰণ কেন্দ্রে অনুষ্টিত হয়েছে। এ কর্মসূচীর আওতায় চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে প্রতি ইউনিয়নে ১ম দফায় ৫জন করে ও পৌরসভায় ১০জন কৃষকসহ মোট ১০০জন কৃষককে ২০কেজি করে ইউরিয়া ও ২০কেজি করে টিএসপি সারসহ
১০০জন কৃষকের মাঝে মোট ৪হাজার কেজি সার দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: আতিক উলস্নাহ'র স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্টিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক নুরম্নল ইসলাম জোয়ার্দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিৰণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বজলুল কবির কুতুবী ও সঞ্চালনায় উপসহকারী কৃষি কর্মকর্তা আহমদ কবির চৌধুরী। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দিন বদলের ঘোষণা অনুযায়ী সারাদেশে বর্তমান সরকারের কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করে সরকারের দেয়া প্রতিশ্রম্নতি রৰা করা হয়েছে। আজ কৃষকদের সারের জন্য বিৰোভ করতে হচ্ছেনা, গ্রামে গঞ্জে খুচরা সার ডিলার নিয়োগের মাধ্যমে কৃষকের দৌড়গোড়ায় সার পৌছে দেয়া হচ্ছে।ক্যাপশন: চকরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করছেন জেলা উপপরিচালক নুরম্নল ইসলাম জোয়ার্দার।

কোন মন্তব্য নেই: