ইউএনটি
বাংলাদেশ-মায়ানমার সীমান্ত বাণিজ্য সম্পর্কিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টেকনাফ সড়ক ও জনপদ বিভাগের পরিদর্শন বাংলোতে উপজেলা নির্বাহি কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশের পক্ষ থেকে আকিয়াব পর্যন্ত যাতায়াত সহজতর করা, পণ্য আমদানিতে বাংলাদেশি ট্রলার ব্যবহার, চালসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে
প্রতিবন্ধকতা দূরীকরণের পাশাপাশি ওষুধ, সিমেন্ট, প্লাস্টিক সামগ্রী এলোমিনিয়াম জাতীয় পণ্য, কোমল পানীয়, গার্মেন্টস সামগ্রীর বাজার সৃষ্টিতে সহযোগিতা চাওয়া হয়েছে।অপরদিকে মায়ানমার পক্ষ থেকে এসব বিষয়ে সর্বাত্মক সহযোগিতা ও আগামী সভার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সে দেশের সর্বোচ্চ পর্যায়ে বিষয়গুলো নিয়ে আলোচনার আশ্বাস দেয়া হয়েছে। মায়ানমারের প্রতিনিধি দলটি সভা শেষে বিকেল ৫টায় টেকনাফ স্থল বন্দর দিয়ে স্বদেশে ফিরে যান। মায়ানমারেরর পক্ষে নেতৃত্ব দেন বর্ডার ট্রেড ডিপার্টমেন্টের ডিজি মি. অং-মিন। তাদের ১২ সদস্যের প্রতিনিধি দলের অন্যন্যরা হচ্ছে বর্ডার ট্রেড ডিপার্টমেন্টের ডাইরেক্টর মি. কেইউ- ডুন, সী টুয়ে বর্ডার ট্রেড পোস্ট ডিপার্টমেন্ট ইনচার্জ ডি ডি মি. মিং-মিন, বর্ডার ট্রেড ডিপার্টমেন্টন্টের এ ডি মি. কিউ-জর্নি-উইং, কাস্টমস অফিসার মি. উইং-নেইং, ইমিগ্রেশন বিভাগের স্টাফ অফিসার মি. মেউ-মেইন্থ-থিং, মংডুস্থ মায়ানমার ইকোনোমিক ব্যাংক ম্যানেজার মি. মিং-থ্য, অভ্যন্তরীণ রাজস্ব অফিসার মি. মেইন্থ-অং, পুলিশ ক্যাপটেন মি. অং মেইন্থ-ক্য, রাখাইন স্টেটের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস সেক্রেটারি মি. সুয়ে-কেইন্থ, মংডু বর্ডার ট্রেড চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মি. স্যুয়ে-থার।
বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মো. রুহুল আমিন সরকার, টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ শফিক মিয়া, ৪২ বর্ডার গার্ডের অপারেশন অফিসার শামশুদ্দিন মো. আরিফুল ইসলাম, টেকনাফ স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা আনোয়ার মাসুম, সোনালী ব্যাংকের এ জি এম এজাজ আহমেদ, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের এডি (ট্রাফিক) মো. মাহফুজুল ইসলাম ভূঁইয়া, ইমিগ্রেশন কর্মকর্তা কামাল হোসেন, টেকনাফ ইউনাইটেড ল্যান্ড পোর্ট লি.’র জিএম আবদুল মোহায়মেন, বাংলাদেশ হিমায়িত মৎস্য আমদানি কারক সমিতির সভাপতি আশরাফ হোসেন মাসুদ, কক্সবাজার সী ফুডসের কান্ট্রি ম্যানেজার সালেহ আহমদ, টেকনাফ সিএন্ড এফ এসোসিয়েশনের সভাপতি দিদার হোসেন সাধারণ সম্পাক এহেতেশামুল হক বাহাদুর।
সভার শুরুতে উভয় দেশের বাণিজ্য প্রতিনিধিদের উদ্দেশে সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ, সমস্যা চিহ্নিত করে তা দূরীকরণ ও বাংলাদেশ-মায়ানমার দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহের কথা তুলে ধরে বক্তব্য রাখেন কক্সবাজার-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আবদুর রহমান বদি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন