সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

আগামী মাসে ল্যাপটপ উৎপাদনে যাবে বাংলাদেশ


‘পৃথিবী আজ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে তথ্যপ্রযুক্তির কল্যাণে। বাংলাদেশও এ ক্ষেত্রে উন্নয়নশীল অনেক দেশের তুলনায় এগিয়ে গেছে। আগামী মাস থেকে ল্যাপটপ কম্পিউটার উৎপাদনে যাবে বাংলাদেশ। এতে করে ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে ল্যাপটপ কিনতে পারবে মানুষ।’
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ চট্টগ্রামের সার্কিট হাউস মিলনায়তনে গতকাল শনিবার সাংবাদিকদের জন্য ডিজিটাল বাংলাদেশবিষয়ক একটি কর্মশালায় এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
কর্মশালায় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেন এটুআই জাতীয় প্রকল্পের পরিচালক মো. নজরুল ইসলাম। বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন সংস্থার নগর সম্পাদক অজিত কুমার সরকার। অতিথি বক্তা ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ। অধিবেশনে বিশেষজ্ঞ অভিমত দেন ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস। কর্মশালায় বিভিন্ন সংবাদমাধ্যমের ৩৫ জন প্রতিনিধি অংশ নেন। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস

কোন মন্তব্য নেই: