সূত্র:কালের কন্ঠ
রনি ও বেনু নামের দুই মহিলা বলী (কুস্তিগীর) মাতিয়ে গেছেন কক্সবাজার। গতকাল শনিবার কঙ্বাজার স্টেডিয়ামে এই দুই মহিলা বলীর খেলা দর্শকগণ দারুণভাবে উপভোগ করেন। তাদের খেলা দেখার জন্য অনেক মহিলা দর্শনার্থীও সমবেত হন স্টেডিয়ামে। কক্সবাজারের দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ডি সি সাহেবের এই বলী খেলা ও বৈশাখী মেলা গতকাল শনিবার কক্সবাজার জেলা স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে বেলুন উড়িয়ে বলী খেলার
আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কঙ্বাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ নুরুল আলম নিজামী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিঃ কক্সবাজারের এরিয়া ম্যানেজার মোঃ হেদায়েত আলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ কে আহমদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নুরুল হুদা চৌধুরী। এছাড়া জেলার ক্রীড়া ব্যক্তিত্ব ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। ডি সি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব অধ্যাপক জসিম উদ্দিন কালের কণ্ঠকে জানান, অর্ধশতাধিক বছরের ঐতিহ্যবাহী বলী খেলায় এবারের অন্যতম আকর্ষণ হচ্ছে রনি ও বেনু নামের ২ জন মহিলা বলী (কুস্তিগীর)। জাতীয় রেসলিং ফেডারেশনের রনি ও বেনু'র খেলা দেখার জন্য গতকাল শনিবার শেষ দিন বলী খেলায় প্রচুর সংখ্যক দর্শনার্থীদের সমাগম ঘটে। কঙ্বাজারের ২ দিনব্যাপি এ বলী খেলায় টেকনাফ, উখিয়া, রামু, মহেশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের শতাধিক বলী খেলায় অংশগ্রহণ করেছেন। গতকাল বলী খেলার শেষ দিন স্টেডিয়ামের বাইরে জুয়া খেলাকে কেন্দ্র করে শহরের বাহারছড়া ও মুহাজেরপাড়া নামক দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘেটে। উল্লেখ্য, ১৯৫৭ সাল থেকে কক্সবাজারে ঐতিহ্যবাহী ডি সি সাহেবের এই বলী খেলা ও বৈশাখী মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন