|
:বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী'র সেক্রেটারী ও কক্সবাজার ২ আসনের জাতীয় সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশ অপার সম্ভাবনাময়ী একটি দেশ। এ দেশের প্রাকৃতিক, সামুদ্রিক ও জনসম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠন করা সম্ভব। স্বাধীনতার পর থেকে সকল শাসকগোষ্ঠি দেশকে সঠিক পথে পরিচালিত করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই আজকের মেধাবী শিক্ষার্থীদেরকেই হতাশাগ্রস্থ ও বঞ্চিত জনসাধারণকে জ্ঞানের মশাল হাতে নিয়ে সত্য, সুন্দর ও উন্নতির পথ দেখাতে হবে। এৰেত্রে শিক্ষার্থীদের মেধার সাথে নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। চরিত্রবান মানুষের দ্বারাই
সম্ভব হবে এদেশ এবং জাতিকে সঠিক নেতৃত্ব দিতে। তিনি আরো বলেন, ধুমপান, মাদক এবং অপসংস্কৃতির মাধ্যমে নীতি-নৈতিকতা বিবর্জিত সামাজিক আচার-আচরণে বেড়ে উঠছে আগামীর প্রজন্ম। তার বিপরীতে ইসলামী ছাত্রশিবির জাতি গঠনে বিকল্প শিৰা প্রতিষ্ঠানের ভূমিকা পালন করে যাচ্ছে। ছাত্রশিবির ছাত্রদের ব্যক্তিগত পড়ালেখার পাশাপাশি চরিত্র গঠনের কাজেও নিয়োজিত। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত ২৫মে বুধবার জেলার জিপিএ-৫ প্রাপ্তদের সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা সভাপতি ছাত্রনেতা কামরম্নল হাসান'র সভাপতিত্বে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সংবর্ধনায় এমপি আযাদ আরো বলেন, জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের আকাশের মতো বিশাল স্বপ্ন দেখতে হবে। কারণ স্বপ্ন ছাড়া কোন ব্যক্তি বা জাতি বড় হতে পারে না। কঠোর সাধনার মাধ্যমে ভবিষ্যতেও জিপিএ-৫ অৰুন্ন রাখার জন্য মেধাবী শিক্ষার্থীদের আহবান জানান। জেলা সেক্রেটারী আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম'র পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক নিজামুল হক নাঈম। প্রধান বক্তা বলেন, বাংলাদেশ আজ আধুনিকতার নামে পাশ্চাত্য সভ্যতার আগ্রাসনের শিকার। এ থেকে মুক্তির জন্য প্রয়োজন কোরআন-হাদীস অধ্যয়নের মাধ্যমে নৈতিকতা নির্ভর জীবন গড়ে তোলা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মুহাম্মদ বরকত আলী, জেলা জামায়াতের সেক্রেটারী জিএম রহিমুলস্নাহ, মহেশখালী লিডারশীপ ইউনিভার্সিটি কলেজের চেয়ারম্যান ড. রশিদ রাশেদ, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দৰিণের সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসাইন, শহর জামায়াতের আমীর অধ্যাপক আবু তাহের চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি জাহেদুল ইসলাম, আবদুলস্নাহ আল ফারুক, দরবেশ আলী মুহাম্মদ আরমান, জেলা অফিস সম্পাদক দিদারুল ইসলাম, ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক সরওয়ার কামাল সিকদার, কক্সবাজার সরকারী কলেজ সভাপতি হাসান মুহাম্মদ ইয়াসিন প্রমূখ। অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গিয়াস আহমদ জেঙ্গী। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পৰে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনতিসার বিল্লাহ সালসাবিল, বালিকা উচ্চ বিদ্যালয়ের নাফিসা হাসেম প্রমি ও হাশেমিয়া মাদরাসা থেকে মোর্শেদ উল্লাহ। উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানে ৫ শতাধিক জিপিএ-৫প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
ছবি ক্যাপশন: ইসলামী ছাত্রশিবির আয়োজিত জিপিএ-৫ সংবর্ধনায় মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি এএইচএম হামিদুর রহমান আযাদ এমপি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন