সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফ পৌরসভার উন্নয়নে মেয়র কাউন্সিলরদের পাশাপাশি পৌরবাসীকে নিঃস্বার্থ ভূমিকা পালন করতে হবে- সাংসদ বদি


আবুল আলী, টেকনাফ :

টেকনাফ পৌরসভার দায়িত্বভার গ্রহণ ও মতবিনিময় সভায় স্থানীয় সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি বলেন, সীমানত্ম শহর টেকনাফকে পর্যটন উপ-শহরে পরিণত করতে পৌরসভার ভূমিকা অপরিসীম। পৌরবাসীর পানীয় সংকট, পরিস্কার-পরিচ্ছন্নতা, ফায়ার ব্রিগেড ও পর্যটক বান্ধব হিসেবে টেকনাফকে গড়ে তুলতে পৌরসভাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমি যেহেতু এ পৌরসভার প্রথম প্রশাসক এবং প্রথম
নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। সেহেতু এ পৌরসভার উন্নয়নে আমার আনত্মরিকতার কমতি থাকবে না। এ পৌরসভার সার্বিক উন্নয়নে নবনির্বাচিত মেয়র, কমিশনার, মহিলা কমিশনার ও পৌরবাসীদের প্রত্যক্ষভাবে এগিয়ে আসতে হবে। তিনি ১৫ মে সকাল ১১ টায় টেকনাফ পৌরসভা অস্থায়ী কাযর্ালয় প্রাঙ্গনে পৌরসভার নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে মত বিনিময় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরীর পরিচালনায় ভারপ্রাপ্ত পৌর মেয়র হাসান আহমদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া, ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী, নবনির্বাচত মেয়র হাজী মোঃ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম নাজিম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মাহবুব-উল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম চৌধুরী, কাউন্সিলর নুরুর বশর । এতে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আলম, কাউন্সিলর আবদুল্লাহ মনির, মোঃ আমিন ভুলু, একরামূলহক, মৌলভি মুজিবুর রহমান, মোঃ রফিক, হাজী মোঃ ইউনুছ, আবু হারেছ, মহিলা কাউন্সিলর দিলদার বেগম, দিলরুবা বেগম, ও রুবিনা আক্তার প্রমুখ। সভা শেষে পৌরসভার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন টেকনাফ আল-জামেয়া আল-ইসলামিয়া'র মুহতামিম মুফতি কিফায়েতুল্লাহ শফিক।

কোন মন্তব্য নেই: