সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় কমিউনিটি পুলিশ ও এলাকাবাসীর সহযোগীতায় কাঠ উদ্ধার

শরিফ আজাদ, উখিয়া  
উখিয়ায় রত্না পালং বিট থেকে বনদস্যুরা রাতের আধারে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় কমিউনিটি পুলিশের সদস্যরা এলাকাবাসীকে সাথে নিয়ে গাছ কাটার সাথে জড়িত থাকা ভালূকিয়া আমতলী গ্রামের নুরুল ইসলাম, আলী আহমদ, আবদুল গফুর, আবদুস সালাম ও গয়াল মারা গ্রামে
আনোয়ার হোসেনকে ধাওয়া করে ১ হাজার ঘন ফুটের অধিক কাঠ উদ্ধার করে। রত্না পালং কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মাষ্টার আবদু জলিলের নেতৃত্বে বন দস্যুদের হাত থেকে মূল্যবান কাঠগুলো উদ্ধার করে উখিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়। এ সময় রত্না পালং বিটের হেডম্যান রশিদ আহমদ উপসি'ত ছিলেন। গাছ চোর সিন্ডিকেটের সদস্যরা কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মাষ্টার আবদুল জলিল সহ এলাকাবাসীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে।

কোন মন্তব্য নেই: