এম,শাহজাহান চৌধুরী শাহীন,কক্সবাজার
অপ্রীতিকর ঘটনা এড়াতে বিরোধী জমি ও মালিকের নিরাপত্তা দিতে কক্সবাজার শহরতলীর টার্মিনাল এলাকায় মোতায়েনকৃত আনসার বাহিনীও নিরাপত্তাহীন হয়ে পড়েছে। উচ্চ আদালতের নির্দেশে উক্ত স্থানে মোতায়েন করা নিরস্ত্র আনসারকে সহযোগীতা দিতে একব্যক্তি পুলিশ সুপারের নিকট আবেদন করেছে।
জানা গেছে, ঢাকা গুলশান বারিধারা হাউস নং-১৯. রোড নং-১৩ এলাকার মৃত মোস্তফা কামাল হোছাইন এর পুত্র মোঃ সায়মন কামাল কক্সবাজারের ঝিলংজা মৌজার বাসটার্মিনাল এলাকায় প্রায় ২৪ শতক জমি রেজিষ্ট্রি বায়না করে ভোগ দখল করছে। স্থানীয় সলিমুলাহ,জাহিদ.তাহিন,ফরিদসহ অন্যান্যরা র্দুলোভেরবশীভুত হয়ে জমি খানা দখল করে শান্তি শৃংঙ্খলা অবনতির ঘটার প্রচেষ্টা চালায়। এ বিষয়ে নিরাপত্তার বিষয় বিবেচনা করে ওই জমিতে আনসার মোতায়েন করার জন্য ৭ ডিসেম্বর জমির মালিক হাইকোর্টে রীট আবেদন নং-৯৪৯৬/১০ দায়ের করেন। রীট আবেদনের পরিপ্রেক্ষিতে সেখানে অস্ত্রবিহীন ১৫ জন আনসার সদস্য নিয়োগ করা হয়।
জমির মালিক সায়মন কামাল জানান, সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় আনসারদের উপর হামলা চালিয়ে জমি দখল করতে পারে। সেখানে যেকোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা করে আনসারদের নিরাপত্তার জন্য পুলিশী সহযোগীতা কামনা করে গতকাল ৩০ জানুয়ারী কক্সবাজার পুলিশ সুপার বরাবর তিনি লিখিত আবেদন করেছন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন